
বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বছরের প্রথম দিনে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে বিনামুল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়েছে।
১ জানুয়ারী মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিনামুল্যে বই বিতরণ আনন্দ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন মৌলভীবাজার ৪ আসনের সাংসদ ড. মো. আব্দুস শহীদ ।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, উপজেলা আওয়ামলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আছকির মিয়া। বই উৎসবের আনন্দযজ্ঞে যোগদেন ড. মো. আব্দুস শহীদ এমপির সহধর্মীনী, মেয়ে, জমাতা ও নাতি-নাতনী।
এসময় আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল দ্বারিকাপাল মহিলা ডির্গ্রী কলেজের অধ্যাক্ষ সৈয়দ মনসুরুল হক, জেলা পরিষদ সদস্য মো বদরুজ্জামান সেলিম, শ্রীমঙ্গল মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, লন্ডন প্রবাসী আওয়ামীলীগ নেতা আশরাফ উদ্দিন।
এদিকে বই বিতরণ উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাংস্কৃতিক পরিবারের পরিবেশনায় অনুষ্ঠিত হয় বিষেশ সাংস্কৃতিক অনুষ্টান। অনুষ্ঠানে সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্যসহ বিভিন্ন গান, নৃত্য, নতুন বই নিয়ে নাটক ইত্যাদি পরিবেশন করেন শিল্পীরা।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এ বছর প্রাথমিক, মাধ্যমিক/দাখিল ও এবতেদায়ি মাদ্রাসা মিলিয়ে প্রায় সাড়ে ৬ লাখ বই শ্রীমঙ্গল উপজেলায় বিতরণ করা হয়েছে।
আর প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ আব্দুস শহীদ বলেন, এটাই শেখ হাসিনার সরকার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল কর্মযজ্ঞের পরও বছরের প্রথম দিন সারা দেশে শিশু দের হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই। এর ফলে বছরের প্রথম দিন থেকেই শিক্ষার্থীরা শুরু করবে লেখা পড়া।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.