স্টাফ রিপোর্টার॥ “পানির অপর নাম জীবন, বিশুদ্ধ পানি হয় যখন”। এই স্লোগান নিয়ে মৌলভীবাজার সদর উপজেলার কাউয়াদিঘী হাওরের কৃষকদের তৃষ্ণা মেটাতে রসুলপুর মিতালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে একটি নলকূপ স্থাপন করা হয়। নলকূপ স্থাপনে আর্থিক সহযোগীতা করেন রসুল পুর গ্রামের প্রবাসী আব্দুল মুহিদ।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা মুহিবুর রহমান খান, আলমগীর হোসেন, সাহেদ আহমদ, ক্লাবের সভাপতি মুহিবুর রহমান রিমান, সহ-সভাপতি রুমন মিয়া, সেক্রেটারি জুয়েল আহমদ ও নির্বাহী সদস্য মুহন আহমদ লখন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.