
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর জালালাবাদ ট্রেনের দরজায় দাড়িয়ে থাকা অবস্থায় মো: সোহেল মিয়া (২২) নামের যুবক পড়ে গিয়ে ২টি পা হারিয়েছেন। সে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পশ্চিম কাশনিজগাও গ্রামেরবাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানায় ৩ জানুয়ারী বৃহস্পতিবার সকালে লাউয়াছড়া রেল ক্রসিংহতে ৭০০ গজ দূরে একটি ট্রেন থেকে এক ব্যাক্তি পড়ে যায়। লোকজন কাছে গিয়ে দেখে ট্রেনে লোকটিরপা কেটে যায়।
খবর পেয়ে এলাকায় অবস্থানরত ট্যুরিস্ট পুলিশ সদস্যরা লোকটিকে আহত অবস্থায় উদ্ধার করে রেলওয়ে থানা ও কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লে´ে প্রাথমিক চিকিৎসার দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আলীম উদ্দীন জানান, সোহেল মিয়া আখাউড়া থেকে সিলেটগামী জালালাবাদ ট্রেন যোগে তার বাড়ি যাবার পথে লাউয়াছড়ায় আনুমানিক সাড়ে ১০ টার দিকে ট্রেন থেকে পড়ে তার ২টি পা ট্রেনে কাটা পরে। খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.