
বিকুল চক্রবর্তী॥ একাদশ সংসদ নির্বাচনের ভোট উৎসবে অংশগ্রহন করতে ভোটের কিছু দিন আগে দেশে আসেন মৌলভীবাজার রাজনগর উপজেলার দক্ষিন বালিগাও গ্রামের গোলাম আহমেদ-উর- রহমান খছরু।
আর দেশে এসেও মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের সরকারকে বিজয়ী করতে দিনরাত কাজ করেন। নিজের পছন্দের প্রার্থীর বিজয়ের ফলও তিনি পান। এই সাপ্তাহেই তার ফিরে যাওয়ার কথা ছিলো ইংলেন্ডে। কিন্তু হঠাৎ স্টোক করে তিনি ঢাকার একটি ক্লিনিকে ভর্তি হলে চিকিৎসাধিন অবস্থায় মঙ্গলবার রাত ১২টায় তিনি মারা যান।
বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসলে গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া।
বিকেলে নিজের বাড়ির উঠানেই জানাজা শেষে সন্ধায় পারিবারিক গুরুস্থানেই তাকে দাফন করা হয়।
গোলাম খছরু তার বড়ভাই মুক্তিযুদ্ধের ৪ নং সেক্টরের সাব সেক্টর-৪ এর কমান্ডার গোলাম মুহিবুর রহমানের সাথে সহযোগী যোদ্ধা হিসেবে কাজ করেন। মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে ট্রেনিংএ প্রেরণ এবং যুদ্ধ পরবর্তী শহীদ দানু মিয়া গেইট নির্মানে অর্থায়নসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্টানে সহায়তার হাত প্রসস্থ রাখেন।
মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, স্ত্রী, ভাইসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
এদিকে তার মৃত্যুতে বিদেহী আত্মার শান্তি কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান, মৌলভীবাজার-৩ আসন থেকে সদ্য বিজয়ী সংসদ সদস্য মো: নেছার আহমদ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.