
স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ থেকে আহত অবস্থায় একটি হলুদগলা মৌটুসী পাখি উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক তারে লেগে পাখিটি আহত হলে উদ্ধার করা হয়।
৪ জানুয়ারী শুক্রবার দুপুরে কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আনসার মিয়ার ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র আরাফাত মিথুন আহত পাখিটি ধরে বাসায় নিয়ে আসে। পরে মিথুনের পরিবার পাখিটি বন্যপ্রাণি গবেষক তানিয়া খানের কাছে হস্তান্তর করে।
তানিয়া খান জানান, পাখিটির ডানপাখা ও ডানপায়ে আঘাত লেগেছে। আমি যতœ নিচ্ছি। আশা করছি দ্রুত সুস্থ হবে। সুস্থ হলে এটিকে আবার ছেড়ে দেয়া হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.