
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পশ্চিম বাজারের বিশিষ্ট সমাজসেবক, দানশীল ব্যক্তিত্ব ও গাউছিয়া তাহেরিয়া মফিজিয়া সুন্নী মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মফিজ খান (৯০ ) দীর্ঘদিন হৃদরোগ ও এজমা রোগে ভোগে ৪ জানুয়ারী শুক্রবার বিকাল সাড়ে ৩টায় সিলেট শহরের নুরজাহান প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি----রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে, স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বেলা আড়াইটায় শিংরাউলী ফুটবল মাঠে তার নামাজে জানাজা শেষে তাঁর বাসা সংলগ্ন গাউছিয়া তাহেরিয়া মফিজিয়া সুন্নী মসজিদ এলাকায় দাফন সম্পন্ন হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.