প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৪৮তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে। ৬ জানুয়ারী রোববার সকাল ১১টায় কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক।
কমলগঞ্জ উপজেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুর নাহার পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মৌসুমী পাল চৌধুরী, প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, শ্যামল চন্দ্র দাস প্রমুুখ। অনুষ্টান শেষে অতিথিরা হ্যান্ডবল টিমের সাথে পরিচিতি হয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন। ১০টি ইভেন্টে ২০টি স্কুল অংশ গ্রহন করছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.