
প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে রোরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন- স্বজন সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। গত রোববার সকাল ১০ ঘটিকায় আদমপুর এম.এ. ওহাব উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে দিনব্যাপি কর্মসূচির উদ্ধোধন করা হয় বেলা ২ ঘটিকা পর্যন্ত প্রায় ২০০ জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পরে শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বজন সভাপতি সৌরভ আহমদের সভাপতিত্বে ও সম্পাদক নাঈম আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বি, এন, ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি সাব্বির আহমদে ভূঁইয়া, এম.এ. ওহাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, অবসরপ্রাপ্ত শিক্ষক হাজির বক্স, সাংবাদিক সাব্বির এলাহি, সমাজসেবক সাদেক হোসেন, আব্দুল মন্নান,আর.এ সাগরসহ সংগঠনের সদস্যবৃন্দ। এসময় ৫০ জন শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং ২০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরন প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.