
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট সড়কে সখিনা সিএনজি পাম্প সংলগ্নে এনা পরিবহন বাস ও বাংলাদেশ পার্সেল কুরিয়ার সার্ভিসের কভার্ড ভ্যান এর মুখোমুখি সংঘর্ষে এক সড়ক দূর্ঘটনা সংঘটিত হয়েছে।
শ্রীমঙ্গলস্থ হাইওয়ে পুলিশ এ সড়ক দূর্ঘটনা নিশ্চিত করেন স্থানীয়রা জানায় সোমবার আনুমানিক সকাল সাড়ে ১০ টায় সি এনজি গ্যাস পাম্প সংলগ্ন ঢাকা-সিলেট সড়কে সিলেটগামী এনা বাস ও ঢাকাগামী বাংলাদেশ পার্সেল কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সড়ক দূর্ঘটনায় চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন রাজশাহীর আনিসুর রহমান, নাটোরের হানিফ বেপারি, শ্রীমঙ্গলের করিম মিয়া।
আহতদের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.