
শহর প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলা বারের প্রবীণ আইনজীবী আব্দুল বশির (৬৫) আর নেই। শনিবার ১২ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
এডভোকেট আব্দুল বশির দীর্ঘদিন ধরে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ জোহর গ্রামের বাড়ি মৌলভীবাজারের আমতৈল ইউনিয়নের কুলাশপুর গ্রামে জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হবে ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.