
ইমাদ উদ দীন॥ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা শাখার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ১৩ জানুয়ারী রবিবার দুপুরে মাদরাসা মিলনায়তনে সম্পন্ন হয়েছে। শাখা সভাপতি আজিজুল ইসলাম রিয়াদের সভপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ সাহেদুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আল ইসলাহ'র সভাপতি অধ্যক্ষ মুফতি মাওলানা মুহাম্মদ শামছুল ইসলাম, সাধারন সম্পাদক মাওলানা এম এ আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিয এনামুল হক, সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাফিয আলাউর রহমান টিপু, শহর আল ইসলাহ সভাপতি কাজী সিরাজুল ইসলাম চৌধুরী, শাহ মোস্তফা (র.) দরগাহ শরীফের মোতাওয়াল্লী সৈয়দ আব্দুল্লাহ ছালিক জুনেদ, কেন্দ্রীয় তালামীযের সদস্য নিলুর রহমান, জেলা তালামীযের সাধারন সম্পাদক শেখ কাদের আল হাসান, শহর তালামীযের সভাপতি মামুনুর রশীদ, সহ সভাপতি আফসার ইবনে রহিম প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.