কুলাউড়া প্রতিনিধি॥ পূর্ব শত্রুতার জের ধরে কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় ২ টি ঘর পুড়ে ছাই হয়েছে। এতে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। এ ঘটনায় কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সৈয়দ মোঃ কলা মিয়া। ঘটনাটি ১৬ জানুয়ারী বুধবার দিবাগত রাত সোয়া ১টার সময় ঘটেছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের সৈয়দ মোঃ কলা মিয়ার বসতঘরের পার্শ্বে গোয়ালঘরে আগুন দেয় জনৈক রাহেল, সোহেল, সাকির, মুকিত ও আজম মিয়াসহ এরাকার কতিপয় দুষ্কৃতিকারীরা। বুধবার দিবাগত রাত সোয়া ১টার সময় আগুন লাগানো হলে মুহুর্তে আগুন পার্শ্ববর্তী খড়ের ঘরও ভস্মিভূত হয়।
কুলাউড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস দ্রুত গিয়ে আগুন নেভাতে সক্ষম হলে রক্ষা পায় পাশের আরও ৩/৪টি বাড়ি। আগুনে গোয়ালঘরের ২টি গরু পুড়ে গেলে এতে প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হযেছে বলে গৃহকর্তা জানিয়েছেন। এ দিকে নির্বাচনে একটি পক্ষে থাকায় অন্য পক্ষের লোকজন শত্রুতাবশত: ঘরে আগুন দিয়ে ক্ষয়ক্ষতি করেছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ মোঃ কলা মিয়া।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.