
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তর ভানুবিল গ্রামের শ্রী শ্রী রাধামাধব মন্দির প্রাঙ্গণে স্বর্ণ কুমার সিংহ স্মৃতি মেধাবৃত্তি ২০১৭ ও ২০১৮ সালের কৃতি শিক্ষার্থী সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০১৯ ১৯ জানুয়ারী শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যামকান্ত সিনহা।
স্বর্ণ কুমার সিংহ স্মৃতি পরিষদের সভাপতি কৃষ্ণ মোহন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিনহা, মন্ত্রীকুমার সিংহ, দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার সিংহ, বামডো’র সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক স্বপন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.