
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মানসম্মত ও যুগোপযোগি শিক্ষা প্রদানের অঙ্গিকার নিয়ে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৯ জানুয়ারি শনিবার সকাল ১০ টায়, জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়া, সহকারী শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান, মুহাম্মদ আতিকুর রহমান, মোঃ সাদিকুর রহমান, শারমিন জান্নাত, রেশমি আক্তার, কোহিনুর আক্তার শারমিন ও পিংকি গোয়ালা।
প্রসঙ্গত বার্ষিক প্রতিযোগিতাটি ১৯ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.