
প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৪নং শমশেরনগর ইউনিয়নের দক্ষিণ ভাদাইরদেউল গ্রামের মরহুম হাজী মো: আব্দুল আজিজের বড় ছেলে ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল বাছিত মাস্টার এর ভাতিজা মো: আনোয়ার হোসেন ওরফে আনা ড্রাইভার (৫৫) শনিবার ১৯ জানুয়ারি ভোর ৪টা ১০ মিনিটের সময় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সন্ধ্যা ৬টায় শমশেরনগর এ,এ,টি,এম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো শোকার্ত মানুষের উপস্থিতিতে মরহুমের নামাজের জানাযা শেষে শিংরাউলী সার্ব্বজনীন কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.