প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগান বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারী রোববার দুপুর ১২টায় বাঘাছড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক জিলকর চৌধুরীর সভাপতিত্বে ও পাত্রখোলা চা বাগান বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ইসলামপুর ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর পিএমপি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, বাঘাছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি রাখাল গোয়ালা ও কুরমা চা বাগান পঞ্চায়েত সভাপতি নারদ পাশী। শতাধিক নারী চা শ্রমিক অভিভাবকদের অংশগ্রহণে এ সমাবেশে বক্তব্য রাখেন বাঘাছড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপম কুমার সিংহ, সাংবাদিক নির্মল এস পলাশ, শিক্ষক জোতি শীল, চায়না খাতুন, সুনীল পাল প্রমুখ ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.