
প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের বৃন্দাবনপুরে স্থাপিত হুরুন্নেছা খাতুন চৌধুরী কলেজের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কবিতা আবৃত্তি, গান ও আলোচনা অনুষ্ঠানের মধ্যদিয়ে ২১ জানুয়ারী সোমবার বেলা সাড়ে ১১টায় কলেজের হলরুমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বয়তুল হক চৌধুরীর সভাপতিত্বে ও দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রমোদ রঞ্জন দেবনাথ, শিক্ষক শমসের আলী ও সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক নজরুল ইসলাম, নাছরিন আক্তার প্রমুখ। এরপূর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করা হয়।
উল্লেখ্য, এলাকায় শিক্ষার উন্নয়নে সমাজকর্মী প্রবাসী ফখর উদ্দীন চৌধুরীর উদ্যোগে নিজের সাড়ে চার কিয়ার ভূমিতে তাঁর মায়ের নামে ২০০৮ সনে হুরুন্নেছা খাতুন চৌধুরী কলেজ প্রতিষ্ঠা করেন। এছাড়া ফখর উদ্দীর চৌধুরী নিজ উদ্যোগে আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়, কেজি স্কুল ও ডাকঘর নির্মাণ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.