প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রানিরবাজার-আলেপুর এলাকায় প্রায় দেড় কিলোমিটার এলাকার ডিস (টিভি চ্যানেলের) ও ওয়াইফাই এর সংযোগের তার দৃস্কৃতিকারীরা কেটে ফেলেছে। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, সোমবার দিবাগত রাতের কোন এক সময় কেবা কারা কমলগঞ্জ সদর ইউনিয়নের রানিরবাজার ও আলেপুরপুর এলাকার প্রায় দেড় কিলোমিটার ডিস ও ওয়াইফাই ক্যাবলতার দৃস্কৃতিকারীরা কেটে ফেলেছে। এতে ক্যাবল ব্যবসায়ীদের লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। কমলগঞ্জ ক্যাবল ব্যবসায়ী সমিতি (ক্যাসিএন) এর পক্ষে রুপেন্দ্র কুমার সিংহ বাদি হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.