
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জাগরন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ও সেতুবন্ধন ইন্ট্যা:গ্রুপ এর যৌর্থ উদ্যোগে দারিদ্র ও মাদ্রাসা ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
২৬ জানুয়ারী শনিবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়ন এর ২ নং ওয়ার্ডে খোজারগাও মাদ্রাসার সামনে জাগরন গ্রুপের সভাপতি জোনাব আলীর সভাপতিত্বে ও সমাজ সেবক মো: নানু মিয়ার উপস্থাপনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২নং ইউপি সদস্য তোফায়েল আহমদ, খোজারগাও মাদ্রাসা সুপার মৌলানা আব্দুল হক, তরুন যুব সংগঠক ও মানবাধিকার কর্মী, শামীম আহমদ, তরুন সমাজকর্মী আলিম আহমদ ও সহীদ আহমদ।
অনুষ্ঠানে শুভেচ্ছা রক্তব্য রাখেন, তরুন সমাজ কর্মী সোয়েব আহমদ ও সালেহ আহমদ ও জিল্লুর রহমান জিলু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগরন সেতুবদ্ধন গ্রুপের সদস্য মশাহিদ আহমদ, মুকিদ আহমদ, জুবায়ের, তারেক, মিল্টন সহ আরও অনেকে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.