
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর বন্যাপ্রানী রেঞ্জ এর আওতায় বষির্জোড়া ফরেষ্ট বিট সামাজিক বনায়ন এম সাইফুর রহমান ষ্টেডিয়ামের পাশের পাহাড়ে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ৪ একর সামাজিক বনায়ন ও পশু খাদ্য বাগান পুড়ে ছাই হয়ে গেছে। সামাজিক বনায়নের উপকারভোগী মোঃ শাহাবুদ্দিন আহমেদ জানান, গতশুক্রবার সন্ধ্যায় এ আগুন জ্বলতে দেখা যায় বাতাসের তীব্রতায় আগুন মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় সামাজিক বনায়নের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কে বা কারা আগুন লাগিয়েছে তা এখনো জানা যায়নি।এ আগুনে অন্তত ৫শতাধিক চারা গাছ, বন্যপ্রাণীর খাদ্যসহ শত শত উপকারভোগীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ বিষয়ে বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ (সিলেট) এর বিভাগীয় বন কর্মকর্তা আবু মোছা শামসুল মোহিত চৌধুরী জানান যারা এ ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের খোঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.