
সাইফুল্লাহ হাসান॥ ঢাকা মেডিকেলের মেধাবী শিক্ষার্থী ডা: মুহিবুর রহমান জুয়েল সুনামের সহিত মানবসেবামূলক চিকিৎসা বিদ্যায় সর্বোচ্চ ডিগ্রী অর্জন করেছেন।
তিনি জুড়ী উপজেলার জায়ফরনগর ইউপির সাবেক ইউপি সদস্য মরহুম আব্দুল ওয়াহিদ ময়না মিয়ার দ্বিতীয় পুত্র ও জুড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: মুজিবুর রহমানের ছোট ভাই।
ডা: মুহিবুর রহমান জুয়েল সর্বোচ্চ ডিগ্রী অর্জন করায় শনিবার ২৬ জানুয়ারি দুপুরে তার নিজ বাড়ীতে উপজেলাবাসীর পক্ষ থেকে এক সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা।
এদিকে ডা: মুহিবুর রহমান জুয়েল ইতিমধ্যে জুড়ী উপজেলার ৮৫% বিদ্যালয়ে নিজ উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম সহ লেখাপড়ার ক্ষেত্রে দরিদ্র, স্থানীয় গরীব অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন সহ বিভিন্ন ধরনের সহযোগীতা করে আসছেন। এমবিবিএস সমাপ্ত করে ৩ বছর নিজ উপজেলায় সাধারণ গরীব, দু:স্থ লোকদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করেছেন।
ডা: মুহিবুর রহমান জুয়েল বলেন, আগামীতে জুড়ী থেকে এরকম আরো বেশি এফসিপিএস ডিগ্রী হওয়া উচিত। এ ডিগ্রী আমার ব্যক্তিগত অর্জন হলেও এটি পুরো উপজেলাবাসীর।
জুড়ী উপজেলার ছাত্র-ছাত্রী যারা আছে ভবিষ্যতে তদেরও টার্গেট নিয়ে লক্ষ্য নিয়ে আসা উচিত। যাতে এই উপজেলাবাসী সাবাই চিকিৎসার একটা সর্বোচ্চ পর্যায় থকে চিকিৎসা গ্রহণ করতে পারে। কারন উপজেলা তেকে যদি নিজস্ব ডাক্তার তৈরী না হয় তাহলে অন্য জায়গা থেকে সরকার ডাক্তার পোস্টিং দিয়ে উপজেলাবাসীকে চিকিৎসা সেবা দেয়া সম্ভব নয়।
পরিশেষে তিনি বর্তমান প্রজন্মকে জীবনের লক্ষ্য স্থির করে সঠিক ভাবে লেখাপড়া করার আহ্বানও জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.