বিকুল চক্রবর্তী॥ খেলাধুলা ও নাচ গানের মধ্যে দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের দি বাডস্ রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজের মাঠে বার্ডস মর্ডেল স্কুল এন্ড কলেজের ৪০তম আন্ত:হাউজ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
বোর্ড অব গভর্নরস এন্ড গভনিং বডির সভাপতি তাহসিন এ চৌধুরীর সভাপতিত্বে আল্পনা সেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব গভর্নরসের সহ-সভাপতি ডা. এস এ মতিন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, বাংলাদেশ চা সংসদ সিলেট ব্রাঞ্চ এর চেয়ারম্যান গোলাম মোহাম্মদ শিবলী, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিকুল চক্রবর্তী প্রমুখ। প্রথমে মশাল জালিয়ে খেলাধুলার উদ্ধোধন করা হয়। পরে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.