সংবাদদাতা॥ মৌলভীবাজারে ৩১ জানুয়ারি বৃহস্পতিবার সিভিল সার্জন অফিস ইপিআই ভবন হল রুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের আয়োজনে সিভিল সার্জ ন অফিসের সার্বিক সহযোগিতায় সিভিল সার্জন ডাঃ শাহজাহান কবির চৌধুরীর সভাপতিত্বে ও ডিডিকিউইএস MOHFW ডাঃ আমিনুল হাসান এর সঞ্চালনায় ৯০ জন সরকারি ও বেসরকারি কর্মকর্তা, সিএইচ সিপি, এইচ, এ, FWA, FWV, AHI, HI, FPI ও জেলার ৭ উপজেলা ও জেলা হতে আগত সরকারি ও বেসরকারি এনজিও কর্মচারীবৃন্দের সরব উপস্থিতিতে অনুষ্ঠিত পরিকল্পনা সভায় সুষ্ঠুভাবে স্বাস্থ্য বিভাগীয় কার্যক্রম পরিচালনা, মাতৃস্বাস্থ্য উন্নয়নে সঠিকভাবে গর্ভবতী রেজিষ্ট্রেশন, গর্ভ ও পূর্ববর্তী পরিচর্যা, প্রসব পরবর্তী পরিচর্যা যাতে সঠিকভাবে সম্পন্ন হয় এ বিষয়ে দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন প্রশিক্ষণ কর্মকর্তা ডাঃ এ,এস,এম সায়েম/হেলথ স্পশালিষ্ট ইউনিসেফ, ডাঃ সাজ মোঃ মুসা, উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা,উপজেলা পপ কর্মকর্তা, বেসরকারি এনজিও কর্মকর্তাবৃন্দ। অংশগ্রহনকারী প্রত্যেকেই স্বীয় দায়িত্ব আন্তরিকতার প্রত্যয় সহ অঙ্গীকার ব্যক্ত করেন এবং সঠিকভাবে দায়িত্ব করবেন মর্মে অঙ্গীকার করেন। তৃনমুল পর্যায়ে গঠনমুলক বক্তব্য প্রদান করেন, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারি পরিমল রায় একই উপজেলার স্বাস্থ্য পরিদর্শ ক অতুল চন্দ্র দেব, মৌলভীবাজার সদর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক রাধা পদ দেব, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিএইচসিপি এবং বাগান মায়ের জন্য এনজিও কর্মকর্তপা সহ পরিবার পরিকল্পপনা বিভাগের কর্মচারীবৃন্দ। সভাপতি সিভিল সার্জন ডাঃ শাহজাহান কবির চৌধুরী অংশগ্রহনকৃত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন পূর্বক সভার সমাপ্তি ঘটে এবং প্রত্যাশা করেন সকলের ঐকান্তিক সহযোগিতায় ২০২২ সালের মধ্যে মাতৃমৃত্যু শূণ্যের কোঠায় নিয়ে আসা বাস্তবে সম্ভব হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.