
প্রনীত রঞ্জন দেবনাথ॥কমলগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের নতুন ভোটারদের মধ্যে আইডি কার্ড বিতরণ করা হয়েছে। ৩১ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ১২টায় কমলগঞ্জ পৌরসভার মিলনায়তনের হল রুমে পৌর মেয়র মো: জুয়েল আহমদের সভাপত্বিতে পৌর এলাকার নতুন ভোটারদের মধ্যে আইডি কার্ড বিতরণী সভা অনুষ্টিত হয়। সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত আইডি কার্ড বিতরনি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমি আক্তার। এ সময় পৌরসভার ৯টি ওয়ার্ডের কমিশনাররা সহ আইডি কার্ড প্রাপ্ত নতুন ভোটাররা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.