
বিকুল চক্রবর্তী॥ চুরের স্পষ্ট ছবি দেখার পরও মোটর সাইকেল চুরির ৩দিনেও সাইকেল কিংবা চুরের হদিস পায়নি প্রশাসন। তবে চুরি যাওয়া সাইকেল উদ্বারসহ সাইকেল চুর চক্রকে আটক করতে বিশেষ কৌশল অবলম্বন করে কাজ করছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৫:২০টায় শ্রীমঙ্গল শহরের চৌমোহনা এলাকা থেকে শ্রীমঙ্গল পৌরসভার অফিস সহকারী অসীম রায়ের বাজাজ কোম্পানির ডিস্কভার মডেল। সিসি ১৩৫। রেজিস্ট্রেশন নং মৌলভীবাজার -ল- ১১- ২২১৯। ইঞ্জিন নং ওIN6BRC৬৫৭৩৯ এবং চেসিস নং MDZDSINZZRCC৩৬০৪২ মোটর সাইকেলটি চুরি হয়।
অসীম রায় এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধায় শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি করলে পুলিশ তা উদ্বারে নামে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জানান, খবর পেয়ে তারা কিলো পাটি পিছু যায়। এবং সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেন। তিনি জানান, মোটরসাইকেল চোর চক্রটি সুনামগঞ্জের জগন্নাথপুর এলাকার। এ চক্রের কয়েক সদস্যকে ধরার পর বেশ কিছুদিন বাইক চুরি বন্ধ ছিল। এ চক্র পুনরায় সক্রিয় হয়ে উঠেছে।
সাইকেল উদ্বারে তারা বিশেষ কৌশলী অভিযান পরিচালনা করছেন। ইতি মধ্যে তারা সিলেটের বিভিন্ন থানায় সংগৃহিত সিসিটিভির ফুটেজ প্রেরণ করেছেন। চোরচক্রের সদস্যদের আটক এবং সাইকেলটি উদ্ধারে পুলিশ কাজ করছে।
অসীম রায় জানান, তিনি পৌরসভা থেকে বের হয়ে ৫টায় শ্রীমঙ্গল চৌমোহনা এলাকায় (ষ্টেশন রোড) উত্তরা ব্যাংকের সামনে সাইকেলটি লক করে রেখে কাছের একটি অফিসস্টেশনারী দোকানে যান। ১৫/২০ মিনিট পরে এসে দেখেন সাইকেলটি চুরি হয়ে গেছে। পরে অনেক খোঁজাখুঁজি করেও সাইকেলটি পাননি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.