
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন টিটোকে কিশোরগঞ্জে বদলি উপলক্ষে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের আয়োজনে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। গতকাল রাতে, জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন টিটো। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ মৌলভীবাজার জোনের সাব ইন্সপেক্টর মোঃ নোয়াব আলী, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির মিডিয়া প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. মোঃ একরামুল কবীর, দৈনিক সমকালের শ্রীমঙ্গল প্রতিনিধি শামিম আক্তার হোসেন মিন্টু ও দৈনিক করতোয়ার শ্রীমঙ্গল প্রতিনিধি মোঃ আব্দুস শুকুর।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-আনন্দ টেলিভিশন ও দৈনিক খোলা কাগজের শ্রীমঙ্গল প্রতিনিধি তোফায়েল পাপ্পু, আখলাক ফার্মেসির সত্ত্বাধিকারী মনসুরুল আলম মাসুম, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের পরিচালক মো. ইাদিও হোসেন, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক আশিকুর রহমান, হাবিবুর রহমান, আতিকুর রহমান, সাদিকুর রহমান, খালিদ সাইফুল্লাহ, নাজিমুল হক শাকিল প্রমুখ। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা স্মারক তুলে দেন স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির।
ডা. জয়নাল আবেদীন টিটো ময়মনসিংহমেডিকেল কলেজ থেকে ২৮তম ব্যাচে এমবিবিএস পাস করেন। তারপর এফসিপিএস পার্ট ওয়ান করেন মেডিসিনে এবং এমডি পার্ট ওয়ান করেন কার্ডিওলজিতে। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায়।
প্রসঙ্গত, ডা. জয়নাল আবেদীন গত ২০১৫ সালের ৮ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.