
স্টাফ রিপোর্টার॥ পূবালী ব্যাংক লিমিটেড আঞ্চলিক কার্যালয় মৌলভীবাজারের ব্যবস্থাপনায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার শাখাসমূহের প্রধান ও শাখার দ্বিতীয় কর্মকর্তা এবং মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাদের নিয়ে “১ম শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০১৯” অনুষ্ঠিত হয়েছে।
১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টায় শ্রীমঙ্গলে অবস্থিত “ব্র্যাক লার্নিং সেন্টার”-এ সম্মেলনে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক লিঃ এর মৌলভীবাজার অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আরিফুর রহমান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক-১ মোঃ মিজানুর রহমান জোদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের নিরীক্ষা ও পরিদর্শন বিভাগের মহাব্যবস্থাপক এম শাহনেওয়াজ চৌধুরী এবং প্রিন্সিপাল অফিস, সিলেট এর মহাব্যবস্থাপক বি.এম.শহিদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূবালী ব্যাংক লিঃ, আঞ্চলিক কার্যালয়, মৌলভীবাজার এর আইন কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের।
অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক-১ মোঃ মিজানুর রহমান জোদ্দার তাঁর বক্তব্যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নীতি-নৈতিকতায় অবিচল থেকে দেশকে এগিয়ে নেয়ার স্বার্থে সকলকে ব্যাংকের উন্নয়নে কাজ করার আহবান জানান। দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে নিজ প্রতিষ্ঠান পূবালী ব্যাংককে এগিয়ে নেওয়ার জন্য তিনি কর্মকর্তাদেরকে পরামর্শ প্রদান করেন। তিনি শাখা প্রধানগণকে ডিসেম্বর-২০১৯ এর ব্যবসায়িক লক্ষ্যমাত্রাসমূহ অর্জন করতে বছরের প্রথম থেকেই জোর তৎপরতা শুরু করার তাগিদ দেন। শ্রেণীকৃত ঋণ আদায়ে বিশেষ গুরুত্ব প্রদানের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে পরামর্শ প্রদান করেন।
বিশেষ অতিথি ব্যাংকের প্রধান কার্যালয়ের নিরীক্ষা ও পরিদর্শন বিভাগের মহাব্যবস্থাপক এম শাহনেওয়াজ চৌধুরী বলেন শুধুমাত্র গতানুগতিক ব্যাংকিং করলে চলবে না, টিম ওয়ার্কের মাধ্যমে ব্যাংককে এগিয়ে নেয়ার লক্ষ্যে কাজ করতে হবে। সকলে সম্মিলিতভাবে ব্যাংকের জন্য কাজ করলে আমাদের সামনে কোন সমস্যা থাকবে না বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন। তিনি আরও বলেন সকলে মিলে আন্তরিকভাবে কাজ করলে পূবালী ব্যাংককে আরও অনেক উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।
বিশেষ অতিথি প্রিন্সিপাল অফিস, সিলেট এর মহাব্যবস্থাপক বি.এম.শহিদুল হক তাঁর বক্তব্যে পূবালী ব্যাংক লিঃ এর মৌলভীবাজার অঞ্চলের শাখাসমূহের ২০১৮ সালের ব্যবসায়ীক সফলতা ও ব্যর্থতার চিত্র উপস্থাপন করেন এবং ২০১৯ সালে পূবালী ব্যাংকের সার্বিক ব্যবসায়ীক প্রবৃদ্ধি অর্জনে সকল শাখার উল্লেখযোগ্য অবদান রাখার জন্য এখন থেকেই জোর প্রচেষ্ঠা শুরু করার আহবান জানান। অনুষ্ঠানের সভাপতি উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আরিফুর রহমান তাঁর বক্তব্যে ২০১৮ সালে ব্যবসায়ীক লক্ষ্যমাত্রা অর্জনকারী শাখাসমূহকে ধন্যবাদ জানান এবং ২০১৯ সালে ব্যবসায়ীক লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সকলকে আরও বেশী কর্মোচঞ্চল হওয়ার আহবান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.