কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় “সুস্থ-সবল জাতি চাই, পুষ্ঠিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই”এই প্রতিপ্রাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় খাদ্য দিবস-২০১৯ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন এর আয়োজনে ২ ফেব্রুয়ারী দুপুর ১২টায় পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল লাইছ এর সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুন নুরের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, কুলাউড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, উপজেলা খাদ্য গোদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মোঃ শাহিনুর রেজা, খাদ্য পরিদর্শক মোঃ মুহিবুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ শিমুল আলী, শিশু বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আবুল বাশার প্রমুখ।সভা শেষে উপজেলা চত্বর থেকে শুরু হওয়া এক এক র্যালী শহর প্রদক্ষিন করে ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.