আশরাফ আলী॥ মৌলভীবাজার পৌর শহরের এম সাইফুর রহমান রোডে সিএনজি চালিত অটোরিক্সার চাকা খুলে পাশে থাকা পৌরসভার ময়লা বহনকারী ট্রাকের সাথে ধাক্কা লেগে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, সোমবার সকালে কুসুমবাগ হতে সিএনজি চালিত অটোরিক্সা এম সাইফুর রহমান রোড হয়ে চৌমুহনার দিকে আসছিল। মৌলভীবাজার প্রধান ডাক ঘর পেরিয়ে রহমানীয়া টাওয়ারের সামনে আসা মাত্রই সিএনজি’র চাকা খুলে পাশে থাকা পৌরসভার ময়লা বহনকারী ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে সামনে থাকা মছব্বির মিয়া গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তর করেন। পরে সিলেট যাওয়ার পথে তিনি মারা যান। নিহত মছব্বির সদর উপজেলার কসবাহ গ্রামের বাসিন্দা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.