প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে ২২ পিছ ইয়াবাসহ আলমগীর মিয়া (২৬) নামের একজনকে আটক করেছে পুলিশ। রোববার ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ৮টার সময় গোপন সংবাদের ভিক্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরীর নেতৃত্বে এএসআই আয়েছ মিয়া, সাহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ পতনউষার ইউনিয়নের নয়াবাজারের প্রবাসী মুমিন মিয়ার মার্কেটের সামনে থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত আলমগীর কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সোহেল মিয়ার ছেলে। পুলিশ জানায় আটক আলমগীর নিয়মিত ইয়াবা ব্যবসার সাথে জড়িত।
কমলগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে থানায়। মঙ্গলবার আটক আলমগীরকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.