
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের সদর উপজেলার সিলেট রোড, কুসুমবাগ, ত্রৈলোক্যবিজয়,কামালপুর বাজার, বেকামুড়া, সরকার বাজারসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ১১ হাজার ১ শত টাকা জরিমানা করা হয়েছ্।ে
মঙ্গলবার ৫ ফেব্রুয়ারী ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন পুলিশ লাইনের পুলিশ ফোর্স। অভিযানকালে সিলেট রোডে অবস্থিত এলাহি সবজি ভান্ডারকে ৫ হাজার টাকা, কুসুমবাগে অবস্থিত বিসমিল্লাহ সবজি আড়ৎ কে ৩ হাজার টাকা, ত্রৈলোক্যবিজয়ে অবস্থিত মশাহিদ মিয়ার সবজির দোকানকে ৩ শত টাকা, সরকার বাজারে অবস্থিত জুয়েল মিয়ার সবজির দোকানকে ২ হাজার টাকা, সিলেট রোডে অবস্থিত শহিদ মিয়ার সবজির দোকানকে ৮ শত টাকাসহ মোট ১১ হাজার ১ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন, উক্ত অভিযানে ওজনে কম দেওয়া, মূল্য তালিকা না রাখা, বাটখারা ও ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.