
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে সুধীর হাজরা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার ৫ ফেব্রুয়ারি রাত ১০ টায় শ্রীমঙ্গল থানার ভাড়াউড়া চা বাগান এলাকায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আনুমানিক দশটার দিকে নিহত সুধীর হাজরার সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয় একই এলাকার সঞ্জু গড়ের (২৫) সাথে। একপর্যায়ে সঞ্জু কাঠের বর্গা দিয়ে সুধীর হাজরার মাথায় আঘাত করলে সাথে সাথেই সে মাটিতে লুটিয়ে পরে এবং ঘটনাস্থলেই মারা যান তিনি।
ভাড়াউড়া চা বাগান হাসপাতালের চিকিৎসক আসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে আসার আগেই লোকটির মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার এস আই হাফিজুর রহমান ঘটনাটি সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর থেকেই ঘাতক সঞ্জু গড় পলাতক আছে বলেও জানান তিনি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.