
প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী মো: রুহুল আমীন, বাহরাইন প্রবাসী আকাশ নাথ ও ওমান প্রবাসী মো: ছালিকুর রহমানের সহায়তায় বৃহস্পতিবার ৭ ফেব্রুয়ারি বিকাল ৪টায় উপজেলা পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে সমকাল সুহৃদ সমাবেশ কমলগঞ্জ, কমলকুঁড়ি পত্রিকা ও কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি এর আয়োজনে শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। কমলগঞ্জ সুহৃদ সমাবেশের সভাপতি কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথের সভাপতিত্বে ও মোনায়েম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি সমকাল প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, সমকাল সুহৃদ সমাবেশ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাব্বির এলাহী, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক নির্মল এস পলাশ, সদস্য আহমেদুজ্জামান আলম, সুহৃদ জুয়েল মাহমুদ, শিক্ষক মঞ্জুর আহমেদ জুয়েল, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো শিক্ষক পরিমল দেবনাথ, সুপ্তি চক্রবর্তী প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.