শ্রীমঙ্গল প্রতিনিধি॥ এবার অমর একুশে বইমেলা ২০১৯-এ ‘গ্রন্থকুটির প্রকাশন’ থেকে প্রকাশিত হয়েছে তরুণ কবি ও লেখক সমীরণ দাশে'র উপন্যাস "ভালোবাসার অশ্রুজল।"
প্রসঙ্গত, তরুণ কবি ও লেখক সমীরণ দাশের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায়।
‘ভালোবাসার অশ্রুজল ’ উপন্যাস সম্পর্কে সমীরণ দাশ বলেন, ‘অসংখ্য মানুষের উৎসাহ ও ভালোবাসা পেয়ে আমার এই উপন্যাস লেখা। আশাকরি এই উপন্যাসটি পাঠক হৃদয়ে জায়গা করে নিবে।
তিনি আরও জানান, ২০১৬ সালে বঙ্গবন্ধু'কে নিয়ে তার লিখা যৌথগ্রন্থ "জনক" এবং ২০১৭ /২০১৮ সালে একুশে বইমেলায় প্রকাশিত কাব্যগ্রন্থ "কবিয়াল" ব্যাপক সাড়াজাগানোর মাধ্যমে ঠাঁই করে নিয়েছিলো অগণিত পাঠক হৃদয়ের মণিকোঠায়।
এছাড়াও তিনি নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেন। তার লেখার মোহনীয় শব্দচয়ন ও শৈল্পিক শৈলী ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে।
উলে¬খ্য, উপন্যাস "ভালোবাসার অশ্রুজল" পাওয়া যাচ্ছে গ্রন্থমেলার গ্রন্থকুটির প্রকাশনীর ১৯৯/২০০ নম্বর স্টলে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.