
স্টাফ রিপোর্টার॥ ’আমার চেতনা আমার আমার অহংকারÑ মুক্তির প্রেরণা বারাবার’ এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের পঞ্চদশ সম্মেলন।
৮ ফেব্রুয়ারী শুক্রবার সকালে শহরের এম সাইফুর রহমান মিলনায়তন প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের সাবেক সভাপতিগণ। এসময় উদ্বোধনী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেন করেন উদীচীর শিল্পীরা। পরে শহরে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সাইফুর রহমান মিলনায়তনে সংগঠনের সভাপতি ডাড্লী ডেরিক প্রেন্টিসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরীর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, সহসভাপতি মকবুল হোসেন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জহর লাল দত্ত, মিজানুর রহমান, প্রণীত রঞ্জন দেবনাথ, প্রসেনজিৎ রায়, শুভ্র দে, বিপুল চক্রবর্তী প্রমুখ। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। রাতে কাউন্সিল অধিবেশনে নতুন কমিটি গঠনের মধ্যদিয়ে শেষ হবে সম্মেলন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.