
আশরাফ আলী॥ মৌলভীবাজার আওয়ামীলীগের সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন সৈয়দা জোহরা আলাউদ্দিন। সংরক্ষিত নারী আসনে তার নাম ঘোষণার পর সামাজিক মাধ্যমগুলোতে তাকে অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
এর আগে ৮ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবণ গণভবন থেকে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের কাছে নামের তালিকা তুলে ধরেন।
সৈয়দা জোহরা আলাউদ্দিন একাধারে মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি, জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক, জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজারের সাবেক সভাপতি ও কাজীরগাও শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর করেন। জোহরা আলাউদ্দিন ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তার বাড়ী মৌলভীবাজার পৌর শহরের কাজীরগাও এলাকায়।
সৈয়দা জহুরা আলাউদ্দিন এক প্রতিক্রিয়ায় জানান, দল আমাকে মানোনয়ন দিয়েছে। আগামী ১১ তারিখ নির্বাচন কমিশনে দলীয় মনোনয়ন ফরম জমা দেবো। ইনশাআল্লাহ আমি সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হবো।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.