বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির এক সভা ২৯ মে রোববার স্থানীয় পাবলিক লাইব্রেরি হলে অনুষ্ঠিত হয়েছে।্ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম লুৎফুল হকের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মবশ্বির আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি, প্রবীন রাজনীতিবিদ ও শিক্ষাবিদ খোরশেদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর জাতীয় পার্টির সভাপতি মুহিবুর রহমান লাল, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত লেবু ও উপেেজলা সাংগঠনিক সম্পাদক হাজির আলীসহ বিভিন্ন ইউনিয়ন জাতদীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক।
সভায় পবিত্র রমযান মাসে ইফতার মাহফিল করার প্রস্তুতি এবং রমযানের পর যেসকল ইউনিয়ন কমিটির মেয়াদ শেষ হবে সেগুলোর কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.