প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রানীর বাজার এলাকায় গত ৬ ফেব্রুয়ারি বুধবার এক বখাটে রিক্সা চালক এক কলেজ ছাত্রীর শ্লীলতা হানীর চেষ্টা করেছিল। প্রাথমিকভাবে মৌখিকভাবে অভিযোগ শুনে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-ও নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে বখাটেদের পাওয়া যায়নি। অবশেষে ছাত্রীর বাবা বাদি হয়ে ৯ ফেব্রুয়ারি শনিবার কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ অভিযুক্ত বখাটে রিক্সা চালককে খোঁজছে।
থানায় অভিযোগকারী দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের এক করণিক রন কুমার সিংহ জানান, ঘটনার দিন সন্ধ্যায় তার কলেজ পড়–য়া মেয়ে সিলেট থেকে বাড়ি ফিরতে রানীর বাজার থেকে পায়ে হেটে তিলকপুর যাচ্ছিল। এসময় পথে একা পেয়ে আদমপুরের জামির কোণা গ্রামের তাজুল ইসলামের ছেলে রিক্সা চালক উজ্জল মিয়া (২৫) তাকে (ছাত্রীটিকে) টানা হেছড়া শুরু করে। সাথে সাথে অশালীন আচরণ করে। এসময় ছাত্রীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে বখাটে রিক্সা চালক উজ্জল মিয়া পালিয়ে যায়। এলাকাবাসী সূত্রে মৌখিকভাবে বিষয়টি শুনে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শণ করেন। এসময় অনেক খোঁজ করেও বখাটে রিক্সা চালকের খোঁজ পাওয়া যায়নি।
ছাত্রীর বাবা আরও বলেন, বিষয়টি গুরুতর হলেও একটি মহল ধামাচপা দিয়ে সামাজিক সমাধানের চেষ্টা করছিল। তিনি তাতে রাজি না হয়ে অবশেষে শনিবার বিকালে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। স্থানীয় ইউপি সদস্য রুপেন্দ্র কুমার সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রিক্সা চালক ছেলেটি আসলেই বখাটে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান থানায় লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত বখাটে রিক্সা চালকে গ্রেফতারের জন্য খোঁজা হচ্ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.