
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুয়ার আসরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রুবেল মিয়া (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে এগারোটার দিকে শহরের সিন্দুরখাঁন রোড রেল ষ্টেশনের পাশের শাপলাবাগ রেল কলোনিতে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ রুবেল মিয়ার মরদেহটি উদ্ধার করে। মৌলভীবাজার সদর হাসপাতালের মগে পাঠায়। রুবেল মিয়া শাপলাবাগ এলাকার লাল মিয়ার ছেলে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, কালীঘাট রোডের রেল কলোনির পাশের একটি বস্তিতে কুতুব উদ্দিন নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে আসছে। ইতোপূর্বেও সে একাধিকবার পুলিশের হাতে আটকও হয়েছে বলে জানান তারা। এছাড়া সে এলাকার একজন চিহ্নিত জুয়ারি হিসাবে পরিচিত। প্রতিদিনই সেখানে জুয়ার আসর বসতো বলে এলাকাবাসী জানান।
শ্রীমঙ্গল থানার ওসি এস এম নজরুল ইসলাম জানান এটা হত্যা না আতœহত্যা ময়না তদন্তের পর জানাযাবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.