প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে পুলিশ আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ১৩ ফেব্রুয়ারি রাত ৯টায় শমশেরনগর চাতলাপুর সড়কের গ্রাম বাংলা রেষ্টুরেন্ট এর সম্মুখ থেকে কমলগঞ্জ থানার এএসআই আয়াজ মাহমুদ ও এ এস আই আব্দুল হামিদ ধাওয়া করে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করে। আটক ইয়াবা ব্যবসায়ীর দেহ তল্লাশি করে ১০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- শমশেরনগর ইউনিয়নের বড়চেগ গ্রামের আকবর আলির ছেলে মানিক শেখ (৩৫) ও মুন্সীবাজার ইউনিয়নের রায়নগর গ্রামের মৃত গোপেশ চন্দের ছেলে গোবিন্দ চন্দ (২৭)।
কমলগঞ্জ থানার এ এস আই আয়াজ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুই ইয়াবা ব্যবসায়ির দেহ তল্লাশি করে ১০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলেও তিনি জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.