
স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজার শহরের স্বনাম ধন্য ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড কলেজে জেরেনিয়াম স্কুল এন্ড কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
১২ ফেব্রুয়ারী রোববার সকালে স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ডাঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, বিশেষ অতিথি ছিলেনে মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, বাংলাদেশ সাংবাদিক সমিতির জেলা সভাপতি ও মৌলভীবাজার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: আব্দুস সামাদ মিয়া, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি।
স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আজিজ আহমদ কিবরিয়া। কলেজের নিজস্ব অর্থায়নে নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেন অতিথিরা। পরে স্কুল ও কলেজ শাখার শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বক্তরা কলেজের পাঠদান কার্যক্রম ও একাডেমিক শৃঙ্খলার প্রশংসা করে বলেন এই ধারা অব্যাহত রাখলে জেলার মধ্যে একমাত্র অনুমোদীত ইংলিশ মিডিয়ামের এই প্রতিষ্ঠানটি শিক্ষাক্ষেত্রে সবার জন্য হবে অনুকরণীয় দৃষ্ঠান্ত।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.