
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ঝটিকা অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ।
শ্রীমঙ্গল থানা সুত্র জানায়, ৩১ মে মঙ্গলবার ভোর রাতে উপজেলার উত্তর উত্তরসুর এলাকার ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে ডাকাতির প্রস্তুতিকালে এদের আটক করা হয়।এ অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান।
শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, আটককৃতরা হলো-শ্রীমঙ্গল শাপলাবাগ রেল কলোনি এলাকার আলামিন (৩৪), চাঁদপুর জেলার হাজীগঞ্জ জয়পুর এলাকার রুপিয়ান (২৪), মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দক্ষিণ রাসটিলা এলাকার ইব্রাহিম মিয়া(৫০) ও ইসহাক মিয়া(৪০) এবং একই উপজেলার উত্তর কালিগাঁও এলাকার জাহাঙ্গীর মিয়া (৩৯)। এসময় তাদের কাছ থেকে ৬টি রামদা,১টি চাইনিজ কুড়াল, ১টি টিন কাটার কেচি ও ১টি বড় হেকসো ড্রাইভার উদ্ধার করা হয়। এদেরকে আজ মঙ্গলবার কোর্টে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.