
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে দেশীয় চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীমঙ্গলস্থ র্যাব-৯ এর একটি আভিযানিক দল। এসময় তাদের কাছ থেকে ১৭২ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- উপজেলার রুপশপুর এলাকার ইন্দ্র লাল মোদকের ছেলে মিন্টু লাল মোদক( ২৯) এবং একই এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে মোঃ মহিবুর মিয়া(২৬)।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জানুয়ারী শনিবার রাত দেড়টায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার সড়কের ৩ নং পুল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচটি ড্রামে ভর্তি ১৭২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় এবং দুই জনকে আটক করা হয়। র্যাব-৯(সিপিসি-২) এর কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার(এএসপি) মোঃ আনোয়ার হোসেন শামীম এর নের্তৃত্বে এই অভিযান চালানো হয়।
এ ব্যাপারে র্যাব-৯ (সিপিসি-২) এর কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম বলেন, একটি চক্র দীর্ঘদিন যাবত ৩ নং পুল এলাকাকে মাদক পরিবহণের রুট হিসেবে ব্যবহার করে আসছে বলে জানা যায়। এরই পরিপ্রেক্ষিতে শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.