
স্টাফ রিপোর্টার॥ সদর উপজেলার একাটুনা ইউনিয়নের আল হোসাইনী যুব সংগঠনের উদ্যোগে মেধা পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৫ ফেব্র”য়ারী রবিবার একাটুনা উলুয়াইল ইসলামিয়া আলীম মাদ্রাসা প্রাঙ্গণে পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠান সম্পন্ন হয়। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক বকশী মিছবাহ উর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, মৌলভীবাজর প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া,জেলা সাংবাদিক ফোরাম সভাপতি বকশী ইকবাল আহমেদ,একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান,মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী,উলুয়াইল ইসলামিয়া আলীম মাদ্রসার অধ্যক্ষ মাওলানা বশির আহমদ, বুরহান উদ্দিন ইসলামী সোইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান ও অভিভাবক কামর”ল ইসলাম প্রমুখ। মৌলভীবাজর সদর উপজেলার প্রায় ৫০ টি স্কুল কলেজ ও মাদ্রাসার ৫ম,৬ষ্ঠ,৯ম ও দ্বাদশ শ্রেণীর ৩৬৬ জন শিক্ষার্থী এ মেধা যাছাই পরীক্ষায় অংশ গ্রহণ করেন। পরীক্ষায় উত্তীর্ণ ৪০ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট, সনদপত্র, শিক্ষা উপকরণ ও নগদ অর্থ প্রতিটি ক্লাসের ১ থেকে ৫ স্থান অর্জন কারীদের ৬-২ হাজার টাকা প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.