সাইফুল্লাহ হাসান॥ ফাগুনের শুর”তেই পশ্চিমা লঘুচাপে মৌলভীবাজরে ভোর ৭টার দিকে হঠাৎ করে শুর” হয় শিলা-বৃষ্টি।
১৭ ফেব্র”য়ারী রোববার সকাল হওয়ায়, শহরের মানুষরা সাধারণত পাকার দালান-কোঠায় থাকার কারনে অনেক মানুষই বুঝে ওঠতে পারেনি বাইরে যে শিলা বৃষ্টি হচ্ছে। তবে যারা টিনসেডের চালার নিচে থাকেন তারা ঠিকই শিলা বৃষ্টি উপলব্দি করতে পেরেছেন।
এই বৃষ্টিতে শহরে একদিকে যেমন ধুলাবালি থেকে স্বস্তি মিলেছে, অন্যদিকে ভোরের বৃষ্টিতে শহরের অফিসগামী মানুষকে পড়তে হয়েছে দুর্ভোগে।
মোঃ হাবিবুর রহমান মার”ফ বলেন, বাড়ীতে টিনের চালায় যে শিল পড়ছে তা সহজেই উপলব্ধি করা যায়। কিন্তু শহরে বাসার ছাদে যে শিলা বৃষ্টি পড়ছে তা বুঝাই যায় না।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.