
আশরাফ আলী॥ মৌলভীবাজার সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হতে যাচ্ছেন মোঃ কামাল হোসেন। কামাল হোসেন উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদে একক প্রার্থী।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুর রহমানের কাছে কামাল হোসেন মনোনয়নপত্র দাখিল করেন। তিনি ছাড়া চেয়ারম্যান পদে অন্য কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ হলে জেলার মধ্যে তিনিই হবেন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত একমাত্র প্রার্থী।
মোঃ কামাল হোসেন বর্তমানে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ৪ বারের নির্বাচিত সভাপতি।
তিনি দীর্ঘদিন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯৩ সালে জেলা ছাত্রলীগের সভাপতি, ১৯৯৬ সালে আপার কাগাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.