প্রনীত রঞ্জন দেবনাথ॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুর দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন মণিপুরী ব্লাড ব্যাংকের সহযোগিতায় ক্রিয়েটিভ ক্লাব এর আয়োজনে বিনামূল্যে শতাধিক লোকের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার সিংহ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.