
প্রনীত রঞ্জন দেবনাথ॥ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাদিক মাতৃভাষা দিবস উদযাপন কর হয়। রাত ১২টা ১ মিনিটে কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্পণ করে কর্মসূচীর সূচনা করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক। ভোরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে প্রভাত ফেরী বের হয়। পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভাষা দিবেসর তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.