
হোসাইন আহমদ॥ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মৌলভীবাজার সদর উপজেলার আপ্তাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ে ১৯৮৫ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজাদুর রহমান এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রাক্তশিক্ষার্থী ও সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ছালিক এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সাবেক অধ্যক্ষ আব্দুল খালিক, ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে খানম, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহবুবা আরা বেগম, জেলা কৃষকলীগ সভাপতি জমসেদ মিয়া ও ১৯৮৫ ব্যাচের শিক্ষার্থী পারভেজ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.