প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁওস্থ মণিপুরি কালচারাল কমপ্লেক্সে বিএমইটি বৃত্তি প্রদান অনুষ্ঠান ২২ ফেব্রুয়ারী শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: ফজলুল আলী।
বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের সভাপতি প্রধান শিক্ষক মো: আব্দুল মতিনের সভাপতিত্বে ও বামডো’র সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মো: সেলিম, অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো: কাইযুম উদ্দিন, মণিপুরি মুসলমানদের ইতিবৃত্ত গ্রন্থের লেখক মো: আব্দুস সামাদ, জগৎসী গোপালকৃষ্ণ এম সাইফুর রহমান স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক মো: শাহাজ উদ্দিন। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো: হামিদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারীনেত্রী শিক্ষিকা বিলকিস বেগম, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের সাধারণ সম্পাদক মো: শাহাব উদ্দিন, বিএমইটি’র উপদেষ্টা মো: খুরশেদ আলী, মো: আব্দুল মজিদ প্রমুখ।
অনুষ্ঠানে ২০১৯ সালের বিএমইটি বৃত্তিপ্রাপ্ত ১০ জন শিক্ষার্থীকে এককালীন বৃত্তি ও ক্রেস্ট, স্কুল পর্যায়ে মেধাস্থান অধিকারীদের শিক্ষা উপকরণ প্রদান, ৫ জন শিল্পীকে উপহার এবং চিত্রাংকন প্রতিযোগিতায় প্রতিটি শ্রেণিতে সেরা ৩ জনসহ অংশগ্রহণকারী সকলকে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.